শিপিং পলিসি Shipping Policy

সর্বশেষ আপডেট: মার্চ ২০২৬

সুতাকাব্য (Sutakabbo)-তে আমরা সবসময় চেষ্টা করি আপনার পছন্দের শাড়িটি যত দ্রুত সম্ভব, নিরাপদে আপনার হাতে পৌঁছে দিতে। আমাদের ডেলিভারি প্রক্রিয়া এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে নিচের পলিসিটি পড়ুন।

১. ডেলিভারি সময়সীমা

অর্ডার কনফার্ম হওয়ার পর ডেলিভারির সাধারণ সময়সীমা নিচে দেওয়া হলো:

  • ঢাকার ভেতরে: ২ থেকে ৩ কর্মদিবস (Working Days)।
  • ঢাকার বাইরে (সদর ও উপজেলা): ৩ থেকে ৫ কর্মদিবস।
  • ঈদ, পূজা বা অন্য কোনো বড় উৎসবের সময় ডেলিভারিতে সাধারণ সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।

২. ডেলিভারি চার্জ

  • আমাদের ডেলিভারি চার্জ আপনার লোকেশনের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
  • চেকআউট করার সময় আপনি আপনার Delivery Zone সিলেক্ট করলেই সঠিক ডেলিভারি চার্জ দেখতে পাবেন।
  • কখনো কখনো আমাদের স্পেশাল অফারে "ফ্রি ডেলিভারি" প্রমোশন থাকতে পারে, যা চেকআউট পেজে অটোমেটিক অ্যাপ্লাই হবে।

৩. আমাদের ডেলিভারি পার্টনার

পণ্য নিরাপদে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় কুরিয়ার সার্ভিসগুলোর সাথে কাজ করি (যেমন- Pathao, Steadfast ইত্যাদি)। কুরিয়ার পার্টনার আপনার লোকেশনে যাওয়ার আগে আপনাকে কল করে কনফার্ম করবেন।

৪. পার্সেল রিসিভ করার নিয়ম

অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বসে পার্সেলটি খুলবেন এবং প্রোডাক্ট ঠিক আছে কিনা তা চেক করে নিবেন।

  • পার্সেলে কোনো ভুল বা ত্রুটি থাকলে ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা পার্সেলটি রিটার্ন করে দিবেন।
  • ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ (যেমন: ছেঁড়া, অন্য প্রোডাক্ট, বা সংখ্যায় কম) গ্রহণযোগ্য হবে না।

অর্ডার ট্র্যাকিং নিয়ে প্রশ্ন আছে?

কাস্টমার সাপোর্টে কল করুন অথবা মেসেজ দিন।

যোগাযোগ করুন